সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য



 সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। দীর্ঘদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আরও দেখুন
ঢালিউড খবর
রেসিপি
অর্থ বাণিজ্য

পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, মৃত্যুর পর তার মরদেহ রাজধানীর বাড্ডার বেরাইদে নিজ বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার বিকাল ৪টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ কে এম রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। 

Comments

Popular posts from this blog

3যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা