Posts

Showing posts from December, 2025

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা

Image
  রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪ নেতা। বিএনপির এই নেতারা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করার শেষ দিনে তারা মনোনয়নপত্র দাখিল করেননি। তারা হলেন- জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত, আমেরিকা প্রবাসী আমিরুল ইসলাম মিঠু। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি লাইভে এসে ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ বিষয়ে আনোয়ার হোসেন উজ্জল বলেন, মনোনয়ন ফরম উত্তোলন করেছিলাম। শেষপর্যন্ত মনোনয়নপত্র জমা না দিয়ে নিজ দায়িত্বে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার লক্ষ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। কেউ মূল্যায়ন না করলেও নিজ নিজ দায়িত্ব থেকে ব্যক্তিকে না, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। জেলা যুবদল...

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

Image
  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচনের স্থগিতাদেশের পর উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করে। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। আরও পড়ুনঃ    ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে সিন্ডিকেট সভা শেষে অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের দাবি এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।’ এর আগে, মঙ্গলবার সকালে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে নির্ধারিত জকসু নির্বাচন সাময়িকভাবে...

বেগম খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

Image
  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তফশিলভুক্ত তিনটি আসনের ভোটকে স্থগিত করবে না বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশোধিত বিধান অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে বা আইনি কারণে প্রার্থিতা বাতিল হলে রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করে নতুন তফশিল ঘোষণা করতে পারেন। তবে বর্তমানে তফশিলে বৈধভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র বা জামানত জমা দিতে হবে না। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, “আইনে বৈধ প্রার্থীর মৃত্যুর ক্ষেত্রে নির্বাচন স্থগিত করার বিধান আছে। কিন্তু খালেদা জিয়ার মৃত্যু মনোনয়নপত্র বাছাইয়ের আগেই হওয়ায় প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি হয়নি। এছাড়া সংশ্লিষ্ট আসনে বিএনপি বিকল্প প্রার্থী রেখেছে।” তফশিলভুক্ত তিনটি আসনের মনোনয়নপত্রের বর্তমান পরিস্থিতি: বগুড়া-৭: ৫ জন প্রার্থী দিনাজপুর-৩: ১০ জন প্রার্থী ফেনী-১: ১০ জন প্রার্থী নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিষয়টি আরপিও প...

রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

Image
  দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

অবশেষে ফাঁস হলো খালেদা জিয়ার মৃ*ত্যুর সময়

Image
  খালেদা জিয়া ভোর ৬টায় মৃ*ত্যু বরণ করেন: ডা. জাহিদ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বেগম খালেদা জিয়া’র মৃত‍্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়া’র ব‍্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ‍্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম ইসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির এক আসনে প্রার্থী বদল, চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

Image
  চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম আকবর খোন্দকারের ছেলে তারেক আকবর খোন্দকার। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে আজই রাউজান আসনের জন্য গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন গোলাম আকবর খোন্দকার। এর আগে গত ৪ ডিসেম্বর একই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ আসনে প্রাথমিকভাবে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে সেই মনোনয়ন পরিবর্তন করা হলো।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ

Image
  স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এর আগে গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ জন্য তাদের সেসব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সা...

মহাবিপদ সংকেত দিয়ে দেশবাসীর জন্য

Image
  অনলাইন এক্টিভিটিস ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দেশবাসীকে সতর্ক করে আজ একটি স্ট্যাটাস দিয়েছে,তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা হলো..তিনি লিখেন, সামনে ১০ নম্বর ম’হাবি’পদ সংকেত!!!!একটা ‘১৫ মিনিটসের প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়৷ ৫ তারিখের পর চাইলে অনেক ধান্দায় যুক্ত হতে পারতাম৷ ২-৪ লাখ সাবসক্রাইবারের চ্যানেল দিয়ে মানুষকে ব্লাকমেইল করে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে৷ আমারও টাকা পয়সার সমস্যা হতো না কিন্তু সেটা না করে দেশের জন্যে কাজ করতে চেয়েছি৷৫ তারিখের পরপর প্রথম আলো-ডেইলী স্টার কিভাবে আলেমদের ধরে জ’ঙ্গি বানাতো সেই প্রমান দিয়েছি৷ পিলখানার ঘটনাকে কিভাবে প্রথম আলো আর ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়েছে সেটা দেখিয়েছি তারপর একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে কিভাবে প্রথম আলো জজ মিয়া নাটক সাজিয়েছে সেটার প্রমাণ দিয়েছি৷ পরিকল্পনা ছিলো এক এক করে হলি আর্টিজানসহ দেশের সবকটা জঙ্গি হামলার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করবো৷ কিন্তু সেটার আর প্রয়োজন মনে করছিনা৷ কারন এতসব প্রমান দেখানোর পরেও প্রথম আলো ডেইলি স্টারের বি’রুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নিউল্টো প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈ...

অবশেষে খালেদা জিয়ার জানাজার সময় ও স্থান জানা গেল

Image
  দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান। খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বুধবার বাদ জোহর মানিকমিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বার্তায় জানায়, খালেদা জিয়ার মৃত্যু সময় তার তারেক রহমান, তারেকের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত র...

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি, বেরিয়ে এলো আসল তথ্য

Image
  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তি ও গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন চিকিৎসকরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যুর পর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মারুফ রায়হান খান এক ফেসবুক পোস্টে দেশনেত্রীর শেষ মুহূর্তের চিকিৎসাকালের বিস্তারিত তথ্য তুলে ধরে এসব অপপ্রচারের জবাব দেন। ডা. মারুফ রায়হান জানান, বেগম জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্যের সাথে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল এবং তিনি প্রতিদিন ক্লিনিক্যাল প্যারামিটারগুলো পর্যবেক্ষণ করতেন। তিনি বলেন, “সোমবার রাতেই বোঝা যাচ্ছিল পরিস্থিতি চূড়ান্ত অবনতির দিকে যাচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যারা প্রচার করতেন যে তিনি অনেক আগেই মারা গিয়েছেন, তাদের তথ্যগুলো ছিল সম্পূর্ণ ভুল। গতকাল রাতেও বেগম জিয়ার ডায়ালাইসিস হয়েছে।” চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত ১১টার পর থেকেই তাঁর রক্তচাপ বা ব্লাড প্রেশার দ্রুত কমতে শুরু করে। রাত ২টার দিকে চার ধরনের উচ্চমাত্রার ইনজেকশন দেওয়ার পরেও রক্তচাপ স্থিতিশীল করা যাচ্ছিল না। রক্তে রোগপ্রতিরোধ ক্ষ...

খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের নিবেদিত বন্ধু: শাহবাজ শরীফ

Image
  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় শাহবাজ শরীফ বলেন, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া আজীবন অবদান রেখেছেন এবং দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তার বিশেষ ভূমিকা ছিল। শাহবাজ শরীফ উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত বন্ধু ছিলেন। তিনি জানান, তার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার জা*নাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

Image
  দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সামনে থেকে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এর আগে দুপুর ১২টায় জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা। আরও পড়ুনঃ    হাদির মৃ*ত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য আপূরণীয় ক্ষতি। তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিলো। এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার মৃত্যুতে বু...

নির্বাচন কি স্থগিত হচ্ছে? যা বলছে কমিশন

Image
  জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধি অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) এমন পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনী কার্যক্রম বাতিলের আইনি বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুযায়ী কারো প্রার্থিতা বাতিল হয়, তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। আইনে অনুযায়ী নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে। এ ছাড়া যারা আগের তফসিলে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হবে না বলেও জানিয়েছে ইসি। জানতে চা...

রুমিন ফারহানা ছাড়াও যে ৭ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

Image
  লীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৮ জনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়েছে। সর্বশেষ রাজনৈতিক সংবাদের আপডেট পেতে এখানে ক্লিক করুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। আরও পড়ুনঃ ...

ব্রেকিং নিউজ: বিএনপি থেকে বহিষ্কার হলেন দলের শীর্ষ ৯ নেতা

Image
  দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য ৯ জন কেন্দ্রীয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

ব্রেকিং নিউজ: অন্তর্বর্তী সরকারের জরুরি নির্দেশনা জারি!

Image
  সম্প্রতি দেশে সংগঠিত অগ্নিসংযোগ, জানমাল ধ্বংস এবং সাংবাদিকদের ওপর হামলার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার এক বিশেষ বিবৃতিতে সরকার সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে নাগরিকদের দৃঢ়ভাবে সতর্ক থাকার এবং উসকানি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। সরকার উল্লেখ করেছে যে, বাংলাদেশ বর্তমানে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সর্বশেষ রাজনৈতিক সংবাদের আপডেট পেতে এখানে ক্লিক করুন আরও পড়ুনঃ    ভয়াবহ গোলাগু/লি-সংঘর্ষ, ১২ সেনাসহ নি/হত ৪৭ বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি শহীদ শরীফ ওসমান বিন হাদির সেই স্বপ্নের অংশ যার জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। শহীদ হাদির স্মৃতি ও আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে নাগরিকদের সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে এবং ঘৃণার রাজনীতি বর্জন করতে হবে। আরও পড়ুনঃ    529,091 expatriates, govt employees register for postal voting সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হওয়া হামলার ...

বিএনপি থেকে রুমিন ফারহানাসহ ৯ নেতা বহিষ্কার

Image
  দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য ৯ জন কেন্দ্রীয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। সর্বশেষ রাজনৈতিক সংবাদের আপড...

খালেদা জিয়ার মৃত্যুতে যা বললেন শেখ হাসিনা।

Image
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। পোস্টে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। শেখ হাসিনা বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। সর্বশেষ রাজনৈতিক সংবাদের আপডেট পেতে এখানে ক্লিক করুন আরও পড়ুনঃ    মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা আশা করছি, মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীর শোক, একদিনের সাধারণ ছুটি

Image
  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন। বিস্তারিত আসছে…

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন

Image
  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে ফজরের নামাজের ঠিক পরপরই ইন্তেকাল করেছেন। তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং বিদেহী আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ব্রেকিং নিউজ: অন্তর্বর্তী সরকারের জরুরি নির্দেশনা জারি!

Image
  সম্প্রতি দেশে সংগঠিত অগ্নিসংযোগ, জানমাল ধ্বংস এবং সাংবাদিকদের ওপর হামলার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার এক বিশেষ বিবৃতিতে সরকার সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে নাগরিকদের দৃঢ়ভাবে সতর্ক থাকার এবং উসকানি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। সরকার উল্লেখ করেছে যে, বাংলাদেশ বর্তমানে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সর্বশেষ রাজনৈতিক সংবাদের আপডেট পেতে এখানে ক্লিক করুন আরও পড়ুনঃ    তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে প্রাণচাঞ্চল্য বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি শহীদ শরীফ ওসমান বিন হাদির সেই স্বপ্নের অংশ যার জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। শহীদ হাদির স্মৃতি ও আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে নাগরিকদের সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে এবং ঘৃণার রাজনীতি বর্জন করতে হবে। আরও পড়ুনঃ    ডলারের আধিপত্যের যুগ শেষ হতে চলেছে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হওয়া হামলার বিষয়ে সরকার কঠোর অবস্থান ...

খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন তুললেন বিএনপির আরো যেসব নেতা

Image
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আসনগুলো হলো—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। ইতোমধ্যে দিনাজপুর-৩ (সদর) আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। অপরদিকে ফেনী-১ ও বগুড়া-৭ আসনে আগামীকাল সোমবার সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, রোববার দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এর আগে তিনটি আসনেই তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। আগামীকাল সোমবার দুপুর ১২টায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া এ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান নান্টু এবং তার ছেলে আরিফুর রহমান মজুমদার। অন্যদিকে, বগুড়া-৭ (...

এইমাত্র পাওয়াঃ ৩০ আসনে বিতর্কিত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপির, লিস্টসহ দেখুন

Image
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত ও সমালোচিত প্রার্থীদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সিলেট-৬, নেত্রকোনা-৫, ব্রাহ্মণবাড়িয়া-৪, জামালপুর-২, কুষ্টিয়া-৪, সিরাজগঞ্জ-৩ এবং চট্টগ্রাম-১২ ও ১৩সহ অন্তত ৩০টি আসনে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এসব আসনের কিছু প্রার্থীর বিরুদ্ধে নৈতিক স্খলন, বয়সজনিত সীমাবদ্ধতা, বিতর্কিত কর্মকাণ্ড ও সমালোচিত হওয়ার অভিযোগ তুলে নেতারা মত দেন। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার পর থেকেই অর্ধশতাধিক আসনে ‘মনোনয়ন বিদ্রোহ’ দেখা দেয়। বাকি ৬৩টি আসনেও মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। অন্যদিকে নির্বাচনী প্রচারণা নিয়ে বড় পরিকল্পনা করছে বিএনপি। ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে জেন-জি প্রজন্মসহ সমাজের সব শ্রেণিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী চলবে। স্থায়ী কমি...

শোক সংবাদঃ এইমাত্র খালেদা জিয়াকে নিয়ে পাওয়া গেল চরম দুঃসংবাদ

Image
  শোক সংবাদঃ এইমাত্র খালেদা জিয়াকে নিয়ে পাওয়া গেল চরম দুঃসংবাদ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর সুস্থতা কামনায় গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা। সাধারণ মানুষও সেখানে ছুটে যান। রাত ১১টার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমাতে থাকেন তাঁরা। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যন্ত থেকে দলীয় প্রধানের স্বাস্থ...