অবশেষে এইমাত্র পাওয়া পোস্টাল ভোটসহ ঢাকা-৮ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা বিস্তারিত কমেন্টে..

 February 13, 2026

    



বহুল আলোচিত ঢাকা- ৮ আসনের ফলঅবশেষে ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন বিএনপির মির্জা আব্বাস।


চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস ৪৯৮০ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

এই আসনের ফল নিয়ে সন্ধ্যা থেকেই এই দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। দুই প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছেন।

তাদের অভিযোগ-পাল্টা অভিযোগের মূল ইস্যু হচ্ছে বাতিল ভোট। এই আসনে এখন পর্যন্ত ২৪৯৭টি ভোট বাতিল করা হয়েছে। মূলত এই আসনের ব্যালট পেপারটিতে একদম বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল। ওই বক্সের পাশের জায়গাটি ফাঁকা ছিল। ওই পাশের সাদা জায়গায় অনেক সিল পড়েছে। বিএনপির দাবি সেগুলোকে ধানের শীষের ভোট হিসেবে গুণতে হবে। আর এর বিরোধিতা করছে এনসিপি।

রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনরায় গণনার দাবি করেছেন। একই সঙ্গে বাতিল ভোটগুলো যেন গণনায় অন্তর্ভূক্ত না করা হয় সেই দাবিও জানিয়েছেন তিনি।

Comments

Popular posts from this blog

3যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা