যে দলের সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে দলীয় প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৯ জন ইসলামী আন্দোলন বাংলাদেশের। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) ৮ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।


সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় তথ্যের গরমিল, ঋণখেলাপি হওয়া, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থক ভোটারের তথ্যের অসামঞ্জস্যসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এসব সিদ্ধান্ত জানানো হয়।


মনোনয়নপত্র বাতিল হওয়া অন্যান্য দলীয় প্রার্থীদের মধ্যে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও খেলাফত মজলিসের দুজন করে প্রার্থী রয়েছেন। পাশাপাশি জাতীয় পার্টি (আনিসুল-রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।


এদিকে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।


এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপির অন্তত আটজন নেতার মনোনয়নপত্রও বাতিল হয়েছে বলে জানা গেছে।


দেশজুড়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আগামীকাল রোববার পর্যন্ত চলবে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।


আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments

Popular posts from this blog

3যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা