ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা করা সেই আয়েশাকে যেভাবে গ্রেপ্তার করা হয়

 


রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে বরিশালের ঝালকা‌ঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পু‌লি‌শের তেজগাঁও জো‌নের মোহাম্মদপুর অঞ্চ‌লের সহকারী ক‌মিশনার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ব‌লেন, ‘তথ‌্যপ্রযু‌ক্তির সহায়তা ও গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গৃহকর্মী আয়েশা‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তি‌নি নল‌ছি‌টি এলাকায় তার এক আত্মী‌য়ের বাসায় আত্ম‌গোপ‌নে ছি‌লেন। গৃহকর্মী আয়েশা‌কে ঢাকায় আনা হ‌চ্ছে।’

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা।

এ ঘটনায় নিহত নাফিসার বাবা আ. জ. ম. আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। তিনি উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই দিন সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ এবং স্কুল ড্রেস পরে ভবন থেকে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Comments

Popular posts from this blog

3যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা