সুখবর পেলেন বিএনপির ৭ নেতা

 


ফরিদপুর-১ আসনের বোয়ালমারী ও মধুখালী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেছ আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, মধুখালী উপজেলা বিএনপির সদস্য মো. আরিফুল ইসলাম, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক নান্নু, জাহাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খান, রায়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু জাফর সরদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজী সিরাজুল ইসলাম ও নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, ফরিদপুর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সুপারিশে সাত বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

Comments

Popular posts from this blog

3যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা