খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

 


বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে জামায়াত খোঁজখবর রাখছে বলে জানান তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি।’

ডা. শফিকুর রহমান আরও লেখেন, “মহান রাব্বুল আলামীনের দরবারে আন্তরিক আরজ— আল্লাহ তা’য়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট সহজ করে দেন এবং তাঁর জন্য উত্তম ব্যবস্থা করে দেন।”

‘মহান আল্লাহ আমাদের সকলকে রোগব্যাধি ও বিপদাপদ থেকে হেফাজত করুন। আমীন।’

Comments

Popular posts from this blog

3যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা