নির্বাচন কমিশনের জরুরি বিজ্ঞপ্তি জাকসু ভোট গণনা নিয়ে



 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোট গণনা চলমান রয়েছে। গতকাল (১১ই সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হয়।

আরও দেখুন
ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস
Mobile phone accessories
National news coverage
Smartphone review service
Motorola Moto G
Digital magazine subscription
Realme C63 price
অনলাইন নিউজ সাবস্ক্রিপশন
Political commentary service
গৃহস্থালীর পণ্য

এতে বলা হয়েছে, ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। ইতোমধ্যে ২১টি হল সংসদের মধ্যে ১৯টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। অবশিষ্ট ২টি হল সংসদের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গণনা চলছে এবং নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে।

জাকসু নির্বাচন কমিশন আশা করছে, আজ রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, আজ সকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ভোট গণনা কাজে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে এসে অজ্ঞান হয়ে পড়েন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা-উত্তর এই শোকাবহ পরিবেশে তার নামাজে জানাজা এবং এতদসঙ্গে যুক্ত অন্যান্য অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য বেশকিছু সময় ব্যয় হয়। এই কারণে ভোট গণনা কার্যক্রমের গতি কিছুটা হ্রাস পায়।

আরও দেখুন
Digital magazine subscription
স্মার্টফোন অ্যাক্সেসরিজ
মোবাইল ফোন
Daily news updates
অর্থনীতি বিষয়ক পরামর্শ
রাজনৈতিক বিশ্লেষণ বই
খাবার ডেলিভারি
জুয়েলারি
ডিজিটাল মার্কেটিং সার্ভিস
National news coverage

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

3যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

এইমাত্র পাওয়া: যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা